জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস
জানিয়েছেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় এ ভাষণে এ কথা বলেন ।
প্রফেসর
ইউনূস বলেন, “দেশে গণতন্ত্র পুনঃস্থাপনের জন্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা নিশ্চিত করতে চাই, ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। সেই সঙ্গে নির্বাচনের দিন জনগণ সরাসরি অংশগ্রহণ করবে, কারণ একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।”
তিনি
আরও বলেন, “এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকারের প্রতি আমাদের অঙ্গীকারের অংশ। আমরা চাই প্রতিটি নাগরিক শান্তিপূর্ণভাবে ভোট দিতে সক্ষম হোক।”
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

