মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজকে সরকার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে
নিয়োগ দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর)
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, নতুন দায়িত্বে তিনি প্রধান উপদেষ্টাকে নীতি নির্ধারণ, প্রশাসনিক সমন্বয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে সহায়তা করবেন। আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
ড.
আলী রীয়াজ এর আগে জাতীয়
ঐকমত্য কমিশনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন।