যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক অভিবাসনবিরোধী অভিযানে আটক ৬১৫ ব্যক্তিকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন দেশটির ফেডারেল বিচারক কামিংস।
আদালতের রায়ে বলা হয়েছে, আটক ব্যক্তিদের অনেকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং তাদের আটক রাখার যথেষ্ট কারণও উপস্থাপন করা যায়নি।
আদালতের
রায় অনুযায়ী
৬১৫ জন আটককে মুক্তি দিতে হবে। রায়ে বিচারক কামিংস বলেন, ‘যে সব ব্যক্তি
সমাজের জন্য বড় কোনো ঝুঁকি সৃষ্টি করবে না এবং যাদের বিরুদ্ধে
কোনো বাধ্যতামূলক
আটকাদেশ
নেই তাদের সবাইকে মুক্তি দিতে হবে।’
মানবাধিকার সংগঠনগুলো এ রায়কে স্বাগত জানিয়ে বলেছে, এটি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রতি অন্যায্য আচরণের বিরুদ্ধে একটি ইতিবাচক নজির।
সরকারি সূত্র জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।