1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

নিরাপত্তা বৃদ্ধিসহ দুই দফা দাবি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের, বাস্তবায়ন না হলে কলম বিরতির হুঁশিয়ারি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 14-11-2025 ইং
  • 59346 বার পঠিত
ad728

বিচারকদের নিরাপত্তা জোরদারসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ) দাবি পূরণে বিলম্ব হলে কলম বিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শুক্রবার জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলামের সই করা বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয়া হয়।

সংগঠনের নেতারা বলেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় বিচারকদের পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাই সারাদেশে আদালত প্রাঙ্গণ বিচারকদের বাসভবনে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবি জানান তারা।

সংগঠনের আরেক দাবি বিচারকদের নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সরকার, প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থায়ী সমন্বয়ব্যবস্থা গড়ে তোলা।

বিজেএসএ নেতারা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুই দাবি বাস্তবায়ন করা না হলে আগামী রোববার (১৬ নভেম্বর) থেকে সারা দেশে কলম বিরতি পালনের হুঁশিয়ারি দেয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..