ইরানে চলমান ভয়াবহ খরার প্রেক্ষাপটে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। শুক্রবার উত্তর তেহরানের একটি মসজিদে অনুষ্ঠিত এই প্রার্থনায় নারী-পুরুষ আলাদা জায়গায় হয়ে সৃষ্টিকর্তার রহমত কামনা করেন।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, রাজধানীতে এই বছর বৃষ্টিপাত এক শতাব্দীর মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল এবং ইরানের অর্ধেক প্রদেশে কয়েক মাস ধরে বৃষ্টিপাতের কোনো দেখা মেলেনি।
তেহরানসহ
ইরানের বৃহৎ অংশ কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক খরার কবলে পড়েছে। নদ-নদী, জলাধার,
বাঁধের পানি দ্রুত হ্রাস পাওয়ায় রাজধানীতে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। জলসম্পদ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শীতের আগে পর্যাপ্ত বৃষ্টি না হলে তেহরানকে
পানির তীব্র ঘাটতির মুখোমুখি হতে হবে।
এই
পরিস্থিতিতে মানুষ আধ্যাত্মিক উপায়ে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি প্রার্থনা করছেন। শুক্রবারের বিশেষ সমাবেশও সেই উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

