1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-11-2025 ইং
  • 11518 বার পঠিত
ad728

গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি তুলে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার প্রেস ক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন।

তিনি বলেন, এই দেশের গণতন্ত্র আজ বিপর্যস্ত। এমন সময় সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে মতপার্থক্য ভুলে এক কাতারে দাঁড়াতে হবে।

ফখরুল বলেন, গণতন্ত্র ছাড়া দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যকোনো ক্ষেত্রেই স্থিতিশীলতা আসবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখন আর কোনো একটি দলের নয়; এটি পুরো জাতির আন্দোলন।

তিনি জনগণ রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া দেশের ভবিষ্যৎ নিরাপদ নয়।

আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728