1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

রায় ঘোষণার আগে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-11-2025 ইং
  • 11075 বার পঠিত
ad728

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার আগে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর)

রায়কে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, আদালত এলাকা, সরকারি অফিস, কূটনৈতিক অঞ্চল প্রবেশপথে অতিরিক্ত পুলিশ, ্যাব গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকার প্রবেশমুখগুলোতে তল্লাশি চৌকি জোরদার করা হয়েছে এবং টহল বৃদ্ধি পেয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রায়কে কেন্দ্র করে কোনো অস্থিতিশীলতা বা সহিংসতার ঝুঁকি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর বিশেষ দল মোতায়েন রয়েছে এবং গুরুত্বপূর্ণ মোড়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

এদিকে মামলার রায়কে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল উদ্বেগ উভয়ই দেখা গেছে। আদালতপাড়ায় নিরাপত্তা ঘেরাও করা হয়েছে এবং প্রবেশে কঠোর নিয়ম অনুসরণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এবং নাগরিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728