মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ধারাবাহিকতায় বাড্ডা এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেয় ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
প্রশাসনের সূত্র জানায়, এসব ঘটনা রায়ের প্রাক্কালে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিত হতে পারে।
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। তারা জানিয়েছেন, এ ধরনের ঘটনা ঘটানোদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তা বাহিনী নাগরিকদের আতঙ্কিত না হওয়ার এবং জরুরি প্রয়োজন ছাড়া রাতে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

