রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় পিস্তল, বুলেট ও ককটেল উদ্ধার
করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার এ অভিযান পরিচালনা
করা হয় বলে সংশ্লিষ্ট
সূত্র জানিয়েছে।
সোমবার বিমানবন্দর স্টেশনে উত্তরা আর্মি ক্যাম্প র্যাবের ডগ স্কোয়াড টিমকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করেছে।
সেনাবাহিনীর
সদস্যরা জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রেনের কয়েকটি কোচ তল্লাশি করা হয়। এ সময় একটি
ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, বেশ কিছু গুলি এবং কয়েকটি ককটেল উদ্ধার করা হয়। ঘটনা ঘিরে সন্দেহভাজনদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর উত্তরা ক্যাম্পে নেয়া হয়েছে।
অভিযান চলাকালে রেলস্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

