1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

কেউই আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-11-2025 ইং
  • 12737 বার পঠিত
ad728

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী মামলার রায়ে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, ক্ষমতার অবস্থান যা- হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ন্যায়ের প্রয়োগ সকলের জন্য সমান এবং তা রাজনৈতিক পরিচয় বা পদমর্যাদার ওপর নির্ভর করে না।

তিনি আরও বলেন, যারা জনস্বার্থের বিরুদ্ধে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে আইন কার্যকর করা জরুরি। এটি দেশের বিচারব্যবস্থার স্বচ্ছতা জনগণের আস্থা নিশ্চিত করে।

উল্লেখ্য,

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে প্রতিবাদকারীদের ওপর মারাত্মক শক্তি প্রয়োগের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728