ব্যতিক্রমী উন্নয়ন দর্শন নিয়ে তার দিবানিশি সক্রিয়তা। স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. নয়ন বাংগালী সেই মানুষ। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি নিজের আজন্ম লালিত স্বপ্নের কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন স্বপ্ন পূরণের ঝঞ্ঝাবিক্ষুব্ধ পথে নিজের চলা পথের গল্পের খানিকটা।
নয়ন বাংগালী ফেসবুকে লিখেছেন, আমার জন্য প্রথমে সাতক্ষীরার অভাপুর গ্রাম হতে পারে উদাহরণ। যৌক্তিক কিছু কথা বলে, উপস্থাপন করে, বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি।
এরপর তিনি লিখেছেন, "মডেল গ্রাম"
আমি গ্রাম সরকার নিয়ে কাজ শুরু করব যুগের পর যুগ ধরেই ভাবছি। তবে একটি ছোট্ট গ্রামকে মডেল হিসেবে উপস্থাপন করাটা জরুরি বর্তমানে দেশে। কাগজে কলমে করা সম্ভব যা বাস্তবে হয়তো হবে না ।
একটু গ্রামে একটি পণ্যের বাজার হবে।
একটি গ্রামে শিল্প গড়ে উঠবে।
আমি গ্রাম তথ্যকেন্দ্র
গ্রাম আদালত
স্বাস্থ্যকর্মী
স্বেচ্ছাসেবী গড়ে তুলবো।
জীবনের বাকিটা সময় একটি গ্রামে থাকতে চাই ।
এইভাবেই ছোটো ছোটো চাওয়া, ভাবনা এবং তা বাস্তবায়নের কর্মসূচি হাতে নেয়ার মধ্য দিয়েই দেখবেন একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে।
এই ফেসবুক পোস্টের শেষে তিনি লিখেছেন, "সবাই নিরুৎসাহিত করে, টিপ্পনি কাটে - পৃথিবীর সেরা দেশ আমেরিকা কি আমি সহজে ছেড়ে দিতে পারবো? আরো বলতে চায় - অনেক ক্ষমতা, সুযোগ কিংবা ঢাকার মোহ কি আমি ছাড়তে পারবো ??? ……সময় তার উত্তর দিবে।"
সময় নিজ স্বভাবে বয়ে যায়। তবে এ চলায় শুধু সাহসীদের সে মনে রাখে। যারা স্রোত বিরুদ্ধ। যারা প্রতিকূলতায় সেরাটা উজাড় করে। সে মুষ্টিমেয়দের তালিকায় নয়ন বাংগালী থাকবেন - এমন মন্তব্য অতিরঞ্জিত কিছু নয়।