ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের ওপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের কোনো আইনি ভিত্তি নেই। তিনি এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।
আন্তর্জাতিক এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আরাঘচি বলেন,
“পশ্চিমা শক্তিগুলো নিজেরা আন্তর্জাতিক আইন অমান্য করে এখন অন্যদের ওপর চাপ প্রয়োগ করতে চাইছে। ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা চাপানোর পেছনে কোনো বৈধতা নেই।”
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,
“আমরা শুধু ইরানের স্বার্থ রক্ষার জন্য নয়, বরং সমগ্র উন্নয়নশীল বিশ্বকে রক্ষার জন্য এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি।”
তিনি পশ্চিমা আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান উন্নয়নশীল দেশগুলোর প্রতি। তাঁর মতে, "উন্নয়নশীল দেশগুলোর সার্বভৌমত্ব ও ন্যায্যতার পক্ষে একক কণ্ঠে কথা বলার সময় এখন।"
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের আওতায় ২০১৫ সালে স্বাক্ষরিত জেসিপিওএ (Joint Comprehensive Plan of Action) বা পরমাণু চুক্তির পর ইরানের ওপর থেকে বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

