1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ইংল্যান্ডে ফারহান আলীর দুর্দান্ত অভিষেক, বড় জয় পেল বোরহ্যাম উড

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 11299 বার পঠিত
ad728

ক্রীড়া ডেস্ক: চলতি মাসেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম এফসি থেকে ধারে বোরহ্যাম উডে যোগ দিয়ে প্রথম ম্যাচেই নিজের সক্ষমতার পরিচয় দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ।

ক্লাবের জার্সিতে অভিষেকেই গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়ে এক ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়েছেন এই লেফট উইঙ্গার।

মঙ্গলবার মিডো পার্কে আয়োজিত ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে লিডস ইউনাইটেড অনূর্ধ্ব–২১ দলের মুখোমুখি হয় বোরহ্যাম উড।

রোমাঞ্চকর এই ম্যাচে ফারহানের দারুণ নৈপুণ্যে ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

ম্যাচের শুরু থেকেই একাদশে নামেন ফারহান। প্রথমার্ধের ৪১তম মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে নিজের প্রথম গোলটি নিশ্চিত করেন তিনি।

এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়েও নিজের জাত চেনান ফারহান—বুদ্ধিদীপ্ত পাসে সতীর্থ তারান আল্লারাখিয়াকে দিয়ে করান দলের আরেকটি গোল।

ফারহানের এমন নজরকাড়া অভিষেকে প্রশংসায় ভাসিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বোরহ্যাম উডের অফিসিয়াল ওয়েবসাইটে তাঁর প্রশংসা করে লেখা হয়, "প্রথম ম্যাচেই অসাধারণ চমক উপহার দিয়েছেন ফারহান আলী ওয়াহিদ।

ড্রিবলিং, বল পায়ে সাবলীল মুভমেন্ট এবং বুদ্ধিদীপ্ত সব ছোট পাস ছিল সত্যিই দেখার মতো। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার ক্ষেত্রেও তিনি দারুণ দক্ষতা দেখিয়েছেন।"

উল্লেখ্য, দ্রুতই ফারহানকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলাতে তৎপর রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে গিয়ে নিজ পাসপোর্টসংক্রান্ত দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেছেন তরুণ এই ফুটবলার।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..