1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

কারাবন্দি ডা. সেলিনা হায়াত আইভীকে নতুন করে পাঁচটি মামলায় গ্রেফতার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 18-11-2025 ইং
  • 12665 বার পঠিত
ad728

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে নতুন করে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

জানা গেছে, এসব মামলা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট আদালত তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন।

গত মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার হন সাবেক এই মেয়র। তখন থেকেই মাস ধরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন। পরবর্তী সময়ে আরও চার মামলায় তাকেশ্যোন অ্যারেস্টদেখায় পুলিশ।

নভেম্বর হাইকোর্টের বিচারপতি এস এম আবদুল মোবিন বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ আইভীকে পাঁচ মামলায় জামিন দেন। এর পরদিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ নতুন একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে।পরদিন ফতুল্লা থানা আরও চার মামলায় একই আবেদন জানায়।

আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, পাঁচ মামলার একটিতেও আইভি এজাহারনামীয় আসামি নন। তিনি বলেন, এই গ্রেফতারের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

পুলিশ এবং মামলার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্রেফতারের প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন করা হয়েছে এবং মামলার পরবর্তী শুনানি আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728