স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে দিবসটি উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বুধবার
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
তিনি বলেন, “বিজয় দিবস জাতীয় উৎসব। মানুষ নিশ্চিন্তে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে পারবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।”
তিনি
আরও জানান, রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

