1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

১২২ দিনের লড়াই শেষে মায়ের কোলে ফিরল দগ্ধ শিশু আরিয়ান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 20-11-2025 ইং
  • 53515 বার পঠিত
ad728

দীর্ঘ ১২২ দিনের জীবন-মৃত্যুর লড়াই শেষে অবশেষে মায়ের কোলে ফিরল মাইলস্টোন বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ ১২ বছরের শিশু আরিয়ান আফিফ কয়েক দফা অস্ত্রোপচার, নিবিড় পরিচর্যা এবং উন্নত চিকিৎসার পর চিকিৎসকদের সবুজ সংকেত মেলায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

গত জুলাই মাসে বহুল আলোচিত মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আরিয়ান মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল। শরীরের একটি বড় অংশে গভীর দগ্ধ ক্ষত তৈরি হওয়ায় তাকে দীর্ঘ সময় আইসিইউতে থাকতে হয়। উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ বার্ন ইউনিটে চিকিৎসক, নার্স থেরাপিস্টদের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়েছিল।

আরিয়ানের মা জানান,
আমরা প্রায় আশা হারিয়েছিলাম। ১২২ দিনের প্রতিটা মুহূর্ত ছিল দোয়া আর অপেক্ষার। আল্লাহর রহমত, চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা আর সবার দোয়ায় আমার সন্তান আজ আমাদের কাছে ফিরল।

চিকিৎসকরা জানিয়েছেন, আরিয়ান এখন বিপদমুক্ত হলেও নিয়মিত থেরাপি ফলো-আপ চিকিৎসা নিতে হবে আরও কয়েক মাস।

মাইলস্টোন বিমান দুর্ঘটনার অন্যান্য তিন দগ্ধ রোগী এখনও চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..