শুক্রবার সকালে সারাদেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের পর নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রসহ দেশের কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা
হয়েছে। কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে কম্পন থামার সঙ্গে সঙ্গেই বিভিন্ন ইউনিট থেকে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বেজে ওঠে এবং কয়েকটি ইউনিট ট্রিপ করে যায়।
শুক্রবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক বার্তায় এই তথ্য জানায়।
ঘোড়াশাল পাওয়ার স্টেশনসহ অন্যান্য তাপবিদ্যুৎ ও গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতে
বর্তমানে যন্ত্রপাতি ও বয়লার, টারবাইন
এবং কন্ট্রোল সিস্টেম পরীক্ষা চলছে। কর্তৃপক্ষ বলছে, ভবন ও যন্ত্রের যেকোনো
ক্ষয়ক্ষতি বা ঝুঁকি চিহ্নিত
করার পরেই ইউনিটগুলো পুনরায় চালু করা হবে।
কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় নরসিংদী, গাজীপুর, টঙ্গী, ঢাকার কিছু অংশসহ আশপাশের এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। লোডশেডিং আকারে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে জাতীয় গ্রিড কর্তৃপক্ষ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, এটি সম্পূর্ণই নিরাপত্তাজনিত পদক্ষেপ—ভূমিকম্পের
পর যেকোনো শিল্পকারখানায় ভারী যন্ত্রপাতি চালু রাখার ঝুঁকি থাকে। তাই সতর্কতার অংশ হিসেবে ইউনিটগুলো বন্ধ করা হয়েছে এবং দ্রুত পর্যালোচনা শেষে স্বাভাবিক উৎপাদনে ফেরানোর কাজ চলছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

