বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে
মর্যাদাপূর্ণ ‘সেনাবাহিনী পদক’ প্রদান
করা হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই পদক তুলে
দেওয়া হয়।
শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সেনাপ্রধানের হাতে এই পদক তুলে দেন।
জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্ব,
পেশাদারিত্ব, আধুনিকায়ন উদ্যোগ এবং জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম বৃদ্ধিতে তাঁর ভূমিকা বিবেচনায় এই সম্মাননা প্রদান
করা হয়েছে।
ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পদক গ্রহণের সময় সেনাপ্রধান সেনাবাহিনীর উন্নয়ন ও পেশাদার সক্ষমতা
বৃদ্ধির প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা ও মানবিক সহায়তা
কার্যক্রমসহ যেকোনো প্রয়োজনেই সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে
কাজ করে যাবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

