রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জন্য বিশাল অঙ্কের ট্রান্সফার মূল্য নির্ধারণ করেছে স্প্যানিশ জায়ান্টরা। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল।
তবে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে চাইলে যে কোনো ক্লাবকে বড় অঙ্কের অর্থ গুনতে হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত–এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি গ্রীষ্মকালীন দলবদলে ভিনিসিয়ুসকে ছাড়তে হলে মূল ট্রান্সফার ফি ও পারফরম্যান্সভিত্তিক বোনাস মিলিয়ে মোট ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে হবে।
রিয়ালের বিশ্বাস, ২৬ বছর বয়সী এই তারকার বাজারমূল্য ধরে রাখা এবং সুযোগসন্ধানী ক্রেতাদের নিরুৎসাহিত করতেই এমন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..