শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের তৃতীয় দিনেও চলছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
পর্যবেক্ষণ ও নিরাপত্তামূলক তৎপরতা।
ধোঁয়া ও তাপমাত্রা পুরোপুরি
নিয়ন্ত্রণে না আসায় সতর্কতা
অবলম্বন করছে কর্তৃপক্ষ।
এদিকে
আজ থেকে আমদানিকৃত পণ্য খালাস কার্যক্রম আংশিকভাবে চালু হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান ইয়ং অন (Youngone)-এর মাধ্যমে ৯
নম্বর গেইট দিয়ে সীমিত আকারে পণ্য খালাস শুরু হয়েছে।
পণ্য খালাস কার্যক্রম চালু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে আমদানিকারক ও ব্যবসায়ীদের মাঝে।
তবে পুরো কার্গো ভিলেজ এখনও ঝুঁকিমুক্ত না হওয়ায় অন্যান্য
অপারেটরদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ কার্যক্রম এখনো চালু হয়নি।
গত শনিবার দুপুরে কার্গো ভিলেজের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা দ্রুত ছড়িয়ে
পড়ে আশপাশের বেশ কয়েকটি ইউনিটে। এতে বিপুল পরিমাণ আমদানি ও রপ্তানি পণ্য
ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের অন্তত ৩৭টি ইউনিট একযোগে
আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়,
“আগুন
পুরোপুরি নির্বাপিত হলেও অভ্যন্তরীণ তাপমাত্রা ও বর্জ্য ধোঁয়ার
কারণে এখনও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।”
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

