1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 14-11-2025 ইং
  • 11266 বার পঠিত
ad728

জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের ঘোষণায় প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলটি বলছে, গণভোটের মাধ্যমে জনগণের মতামত যাচাই করার উদ্যোগ রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার রাতে গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণাকে আমরা স্বাগত জানাই এবং তাঁকে ধন্যবাদ জানাই। জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট আয়োজন গণতান্ত্রিক সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন গণভোট একই দিনে আয়োজন জনগণের সময়, অর্থ এবং প্রশাসনিক সম্পদের সাশ্রয় করবে। বিএনপি মনে করেসুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে এই গণভোট দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন দিক নির্দেশনা দেবে।

বৈঠকে বিএনপির নেতারা গণভোট-সম্পর্কিত করণীয় মাঠপর্যায়ে প্রচারের প্রস্তুতিসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়েও আলোচনা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728