1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবে : নির্বাচন কমিশনার সানাউল্লাহ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 22-11-2025 ইং
  • 12046 বার পঠিত
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

শনিবার রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত এক কর্মশালায় এই কথা জানান তিনি।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ জানিয়েছে। নির্বাচন কমিশন তাদের জন্য প্রয়োজনীয় লজিস্টিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে।

তিনি বলেন, “এবারের নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা মনে করি এটি নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

ইসি সানাউল্লাহ আরও জানান, পর্যবেক্ষকদের চলাচল, তথ্যপ্রাপ্তি এবং ভোটকেন্দ্রে প্রবেশাধিকার বিষয়ে কমিশন বিশেষ ব্যবস্থা নিচ্ছে। তাদের রিপোর্ট পরামর্শ নির্বাচন কমিশন গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক দেশীয় পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক করতে সহায়তা করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728