২০২৬ সালের
নোবেল
শান্তি
পুরস্কারের
জন্য
সাবেক
মার্কিন
প্রেসিডেন্ট
ডোনাল্ড
ট্রাম্পের
প্রার্থিতা
সমর্থনে
বিশ্বব্যাপী
প্রচারণা
চালানোর
ঘোষণা
দিয়েছে
ইসরায়েল।
সোমবার (১৩
অক্টোবর)
ইসরায়েলি
পার্লামেন্ট
নেসেটে
এ
সংক্রান্ত
ঘোষণা
দেওয়া
হয়।
এ
সময়
ট্রাম্পকে
‘শান্তির
প্রেসিডেন্ট’
আখ্যা
দিয়ে
ইসরায়েলি
নেতারা
তার
মধ্যপ্রাচ্য
শান্তি
উদ্যোগ
এবং
আমিরাত,
বাহরাইনসহ
কয়েকটি
আরব
দেশের
সঙ্গে
কূটনৈতিক
সম্পর্ক
স্থাপন—যাকে
আব্রাহাম অ্যাকর্ডস
বলা
হয়—তাকে
শান্তি
প্রতিষ্ঠায়
ঐতিহাসিক
পদক্ষেপ
বলে
উল্লেখ
করেন।
"ডোনাল্ড ট্রাম্প শুধু একজন রাজনীতিক নন, তিনি মধ্যপ্রাচ্যে শান্তির স্থপতি। নোবেল শান্তি পুরস্কারের জন্য তার চেয়ে উপযুক্ত প্রার্থী আর নেই,"—বলেন
এক
ইসরায়েলি
সংসদ
সদস্য।
ইসরায়েল জানিয়েছে,
তারা
আগামী
মাসগুলোতে
একাধিক
দেশে
রাজনৈতিক,
সামাজিক
ও
কূটনৈতিক
মহলে
লবিং
ও
জনসমর্থন
তৈরির
কাজ
করবে।
এর
মাধ্যমে
২০২৬
সালের
নোবেল
শান্তি
পুরস্কারের
জন্য
ট্রাম্পের
নাম
প্রস্তাবের
বিষয়টি
জোরালো
করা
হবে।
ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট
থাকাকালীন
সময়ে
ইসরায়েলের
সঙ্গে
সংযুক্ত
আরব
আমিরাত,
বাহরাইন,
মরক্কো
ও
সুদানের
ঐতিহাসিক
সম্পর্ক
স্থাপন
চুক্তি
স্বাক্ষরিত
হয়।
তবে
সমালোচকরা
বলছেন,
এই
উদ্যোগ
ফিলিস্তিন
সংকটের
সমাধানে
খুব
বেশি
কার্যকর
হয়নি।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

