দেশে সম্প্রতি বারবার ভূমিকম্প অনুভূত হওয়ার ফলে কিছু শিক্ষার্থী আহত এবং শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ
রোববার (২৩ নভেম্বর) সব
ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা
করেছে।
শনিবার ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা
বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই ভবনের স্থায়িত্ব যাচাই ও প্রয়োজনীয় নিরাপত্তা
ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
শিক্ষার্থীদের
অনুরোধ করা হয়েছে, এই সময়ে আতঙ্কিত
না হয়ে নিরাপদ স্থানে থাকুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

