মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার কঠোর শুল্কনীতি ও শুল্ক আরোপের হুমকি বিশ্বের আটটি চলমান সংঘাতের মধ্যে পাঁচটি থামাতে ভূমিকা রেখেছে। একইসঙ্গে তিনি বলেছেন, বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্র এখন ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ আয় করছে।
স্থানীয় সময় শনিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা জানান।
ট্রাম্প বলেন, “আমরা যখন শক্তিশালী শুল্ক আরোপ করেছি, তখন অনেক দেশই যুদ্ধ বা সংঘাতে যাওয়ার আগে দু’বার ভাবতে বাধ্য হয়েছে। শুল্কের মতো অর্থনৈতিক চাপই কখনও কখনও যুদ্ধ থামানোর সবচেয়ে কার্যকর উপায়।”
তিনি আরও দাবি করেন, আমেরিকার অর্থনীতি এখন আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী, আর তার প্রশাসনের বাণিজ্যনীতি এতে বড় ভূমিকা রাখছে।
অন্যদিকে অর্থনীতিবিদরা মনে করেন, শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র কিছু ক্ষেত্রে আয় বাড়ালেও এর বৈশ্বিক অর্থনীতি ও কূটনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব জটিল হতে পারে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

