1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের স্বল্পতম সময়ের মধ্যে লিখিত পরামর্শ চাইলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 24-11-2025 ইং
  • 10724 বার পঠিত
ad728

দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, গবেষক বিশ্ববিদ্যালয় অধ্যাপকরা জানিয়েছেন, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে সাধারণ জনগণ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তারা বলেন, প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করাই গুরুত্বপূর্ণ।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় বিশেষজ্ঞরা মতামত দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের আহ্বান জানান, তারা যেন স্বল্পতম সময়ের মধ্যে সরকারের করণীয় সম্পর্কে লিখিত পরামর্শ দেন।

তিনি জানান, প্রয়োজনীয় বিশেষজ্ঞ কমিটি এবং এক বা একাধিক টাস্কফোর্স গঠনের বিষয়ে কাজ চলছে। বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়া মাত্রই সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি বিজ্ঞানী ভূমিকম্প-বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গেও সমন্বয়ের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, ভূমিকম্পের প্রাকৃতিক ঝুঁকি মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি গ্রহণ, নিরাপদ স্থানে অবস্থান এবং জরুরি ত্রাণ চিকিৎসা সেবা সংক্রান্ত জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। তারা জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এবং আতঙ্কিত না হয়ে সতর্কভাবে প্রতিক্রিয়া দেখানোর পরামর্শ দিয়েছেন।

এছাড়া, গবেষকরা বলেছেন যে, ভূমিকম্পের পরে প্রাথমিক ত্রাণ সাহায্যের জন্য প্রস্তুত থাকা এবং সম্প্রদায়ভিত্তিক সহায়তার ব্যবস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728