1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে বড় ছাড় পেল আর্জেন্টিনা, প্রীতি ম্যাচেই শাস্তি কাটাবেন পারেদেসরা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 6855 বার পঠিত
ad728

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর হাতাহাতিতে জড়িয়ে ফিফার বড় শাস্তির মুখে পড়েছিলেন লিয়ান্দ্রো পারেদেসসহ তিন আর্জেন্টাইন ফুটবলার ও এক সহকারী কোচ। তবে এই নিষেধাজ্ঞা কার্যকরের ক্ষেত্রে ফিফার কাছ থেকে বড় ছাড় ও স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের এসব নিষেধাজ্ঞা সাধারণত প্রতিযোগিতামূলক ম্যাচে কার্যকর হয়ে থাকে। কিন্তু ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় আর্জেন্টিনাকে কোনো বাছাইপর্ব খেলতে হবে না এবং ২০২৮ সালের কোপা আমেরিকার আগে তাদের আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচও নেই। ফলে আগামী কোপা আমেরিকা ও বিশ্বকাপেই পারেদেস-মোলিনাদের এই শাস্তির খড়গ নেমে আসার শঙ্কায় ছিল দলটি। তবে এএফএর বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ‘এ’ শ্রেণির প্রীতি ম্যাচগুলোতেই এই নিষেধাজ্ঞা কাটাতে পারবেন শাস্তিপাপ্তরা।

উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনালে হারের পর স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ওই হাতাহাতির ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে ফিফার ডিসিপ্লিনারি কমিটি শাস্তির ঘোষণা দেয়। এতে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ, থিয়াগো আলমাদাকে ১ ম্যাচ এবং সহকারী কোচ রবের্তো আয়ালাকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়। ফিফার নতুন এই সিদ্ধান্তের ফলে নিষিদ্ধ খেলোয়াড়দের বড় টুর্নামেন্ট মিস করার শঙ্কা দূর হলো।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..