ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিশেষ করে শহুরে এলাকায় হাসপাতালের বেড সংকট এবং চিকিৎসা ব্যবস্থার চাপ বাড়তে দেখা যাচ্ছে।
অধিদপ্তর জনগণকে সতর্ক করে বলেছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পানির জমে থাকা রোধ করা ও মশার উত্পত্তি নিয়ন্ত্রণ করার মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। জরুরি পরিস্থিতিতে হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

