1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি যাচাই করতে মক ভোটিং শনিবার অনুষ্ঠিত হবে

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 26-11-2025 ইং
  • 11236 বার পঠিত
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি যাচাই করতে শনিবার (২৯ নভেম্বর) মক ভোটিং বা কৃত্রিম ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ তথ্য জানান।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মক ভোটিংয়ের মাধ্যমে ভোটকেন্দ্রের কার্যক্রম, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের কার্যকারিতা এবং সাধারণ প্রক্রিয়াগত প্রস্তুতির চূড়ান্ত পরীক্ষা করা হবে।

তিনি জানান, এই মহড়ার মাধ্যমে ভোটগ্রহণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের সক্ষমতা যাচাই করা হবে।

ইসি সচিব বলেন, শনিবার রাজধানীর আগারগাঁওয়ের শের--বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এই মক ভোটিং চলবে।

নির্বাচনের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা থাকবে মক ভোটিংয়ে।

কমিশন আশা করছে, এই কৃত্রিম ভোটগ্রহণ নির্বাচন কার্যক্রমকে আরও সুষ্ঠু স্বচ্ছ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728