1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 27-11-2025 ইং
  • 58493 বার পঠিত
ad728

হংকংয়ের টাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২৯ জন এখনও ২৭৯ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা।

বুধবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ভবনটির একটি ব্লকে আগুনের সূত্রপাত হয়। রেনোভেশনের জন্য ব্যবহৃত স্ক্যাফোল্ডিং প্লাস্টিক শিটিংয়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মুহূর্তেই আগুন একাধিক টাওয়ারে ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মাঝে।

অগ্নিকাণ্ডটি বড় আকার ধারণ করায় জরুরি সতর্কতা লেভেল ঘোষণার পর ফায়ার সার্ভিসের শতাধিক সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে তল্লাশি উদ্ধারে সময় লাগছে।

দমকল উদ্ধার সূত্র বলছে, ধোঁয়া, ভেতরের উচ্চ তাপমাত্রা, ভেঙে পড়া স্ক্যাফোল্ডিং এবং বহু তলার গঠন সব মিলিয়ে উদ্ধার কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। রাতভর তল্লাশি অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। রেনোভেশন কাজে নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

হংকংয়ের শীর্ষ নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বড় বিপর্যয় হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র জরুরি সহায়তা চালু করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..