যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের অদূরে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করে গুরুতরভাবে আহত করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে যে ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
মার্কিন
কেন্দ্রীয়
গোয়েন্দা
সংস্থার
(এফবিআই) পরিচালক
সাংবাদিকদের
জানিয়েছেন,
এ ঘটনায় একাধিক সংস্থা তদন্তে অংশ নিচ্ছে। গুলির ঘটনাকে ‘জাতীয় নিরাপত্তার বিষয়’ বলে অভিহিত করেছেন তিনি।
প্রতিক্রিয়া
জানিয়েছেন
প্রেসিডেন্ট
ডোনাল্ড
ট্রাম্পও।
সন্দেহভাজন
হামলাকারীকে
আটক করা হয়েছে। তাকে ‘খুব চড়া মূল্য’
দিতে হবে বলেও মন্তব্য
করেছেন তিনি।
হোয়াইট হাউসের অতি নিকটে এমন ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্নের সৃষ্টি করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

