রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহেনার দশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের মামলার রায় ঘোষণা করা হয়েছে। দুদক করা মামলাটিতে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড তার বোন শেখ রেহানার ৭ বছর কারাদণ্ড ও মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এর ২ বছরে কারাদণ্ড দেয়া হয়েছে এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে । আরো ১৪ জন অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার সকালে ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করে। রায় ঘিরে আদালত চত্বরে নেয়া হয় কঠোর নিরাপদ ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সকাল থেকে আদালত প্রাঙ্গনে মোতায়ন করা হয়।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

