রাজধানীর পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা আলাদা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, পূর্বাচল নিউ টাউন প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ গ্রহণ এবং প্রক্রিয়ার বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে।
এ মামলায় পুতুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলায় আরও বেশ কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

