1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

টঙ্গীর তুরাগপাড়ে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 28-11-2025 ইং
  • 57832 বার পঠিত
ad728

গাজীপুরের টঙ্গীর তুরাগপাড়ে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের পর আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বছরের জোড় ইজতেমার পর্দা ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমা মাঠ সকাল থেকেই সরব হয়ে ওঠে।

ইজতেমা আয়োজকরা জানিয়েছেন, বছরের জোড় ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরা বয়ান, দোয়া-মোনাজাত, মাশোয়ারা বিভিন্ন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন। মুসল্লিদের থাকার জন্য আলাদা খিত্তা, খাবার বিতরণ, পানি সরবরাহ চিকিৎসাসহ বিভিন্ন মৌলিক সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে ্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ইতোমধ্যে মাঠে দায়িত্ব নিয়েছেন। গুরুত্বপূর্ণ প্রবেশ প্রস্থান পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। লাইফ জ্যাকেট নৌপরিবহন ব্যবস্থার জন্য তুরাগ নদীর ঘাট এলাকাতেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

ইজতেমাস্থলে আসা মুসল্লিরা জানান, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সমাবেশে অংশ নিতে তারা উৎসাহ ভক্তি নিয়ে মাঠে এসেছেন। বিভিন্ন জেলা অঞ্চলে থাকা সাথী মুরুব্বিদের সঙ্গে সাক্ষাৎ, বয়ান শোনা এবং দাওয়াতি আলোচনা করাই তাদের প্রধান উদ্দেশ্য।

আগামী ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বছরের জোড় ইজতেমার সমাপ্তি হবে। মোনাজাতে দেশ-জাতি সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কল্যাণ কামনা করা হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..