বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন ।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদার, টেকসই উন্নয়ন, সবুজ প্রযুক্তিতে বিনিয়োগ এবং উদ্যোক্তা সহায়তা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রোজি উইন্টারটন বাংলাদেশে যুক্তরাজ্যের চলমান ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন এবং ব্রিটিশ ব্যবসায়ীদের জন্য উদ্ভাবন ও সামাজিক ব্যবসায় আরও সুযোগ তৈরি করার ওপর গুরুত্ব দেন।
অধ্যাপক ইউনূস যুক্তরাজ্যের প্রতিনিধিদলের প্রতি বাংলাদেশে সমাজভিত্তিক উদ্যোগ, নারী উদ্যোক্তা উন্নয়ন, এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ-এ যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে উভয়পক্ষ ভবিষ্যতে উচ্চপর্যায়ের সংলাপ ও যৌথ কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

