1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ সামরিক ফ্লাইটে ফেরত এলেন আরও ৩৯ বাংলাদেশি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 28-11-2025 ইং
  • 9801 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্র আরও ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ফেরত পাঠানো হয়েছে। মূলত অবৈধ প্রবেশ, ভিসা নিয়ম ভঙ্গ বা বিভিন্ন কারণে আটক থাকা বাংলাদেশিদেরই এই ফ্লাইটে পাঠানো হয়েছে।

অবতরণের পর বিমানবন্দরের ইমিগ্রেশন নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করে। এরপর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং এনজিও ব্র্যাকের সহায়তায় ফেরত আসা ব্যক্তিদের তাৎক্ষণিক সহায়তা, খাবার প্রয়োজনীয় পরিবহন সুবিধা প্রদান করা হয়।

ব্র্যাকের প্রতিনিধিরা জানান, দেশে ফিরে যারা সমস্যায় পড়তে পারেন তাদের জন্য মনোসামাজিক পরামর্শ, পরিবারে পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন তদারকির ফলে প্রতিবছরই বেশ কিছু সংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। চলতি বছর এটিই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত আনা বড় দলগুলোর অন্যতম।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728