1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

অবৈধ গ্যাস সংযোগে বাধা, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলা ও প্রভাব খাটানোর অভিযোগ

প্রতিবেদনঃ নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইমঃ 26-08-2026 ইং
  • 10677 বার পঠিত
ad728

অবৈধ গ্যাস সংযোগে বাধা, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলা ও প্রভাব খাটানোর অভিযোগ

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় অবৈধ গ্যাস সংযোগে বাধা দেওয়াকে কেন্দ্র করে মোঃ জসিম নামে এক যুবক ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

গত ২৩ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে বাউনিয়াবাদ, ডি-ব্লক, সেকশন-১১ এলাকায় জসিম নামের এক যুবকের বাসার গ্যাস লাইনের সঙ্গে অবৈধভাবে সংযোগ দেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা

চালায় বলে অভিযোগ করেন জসিম।

জসিমের দাবি, হামলার একপর্যায়ে তাকে রামদা দিয়ে আঘাত করার চেষ্টা করা হলে তিনি হাত দিয়ে প্রতিহত করেন। এতে তার হাতে গুরুতর জখম হয় এবং চিকিৎসা নিতে গিয়ে হাতে প্রায় ২২টি সেলাই দিতে হয়েছে বলে জানা গিয়েছে।

শুধু জসিম নন, তাকে বাঁচাতে এগিয়ে আসা তার অন্তঃসত্ত্বা স্ত্রী রাহেলা বেগমের ওপরও হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, হামলায় আহত হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় জসিম পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মোঃ শফিক, তার স্ত্রী মালা এবং তাদের সন্তান বিজয়, জয় ও অজয়সহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হামলায় অংশ

নেওয়ার অভিযোগ করা হয়েছে।

আরও বলা হয়েছে, ঘটনার সময় জসিমের চাচা আলমগীর হোসেনের মুদি দোকানেও হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে অভিযোগে নাম থাকা বিজয়কে নিয়ে রয়েছে আরও গুরুতর অভিযোগ। স্থানীয়ভাবে তিনি পল্লবী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত এবং রাজনৈতিক পরিচয় ও দলের প্রভাব ব্যবহার করে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার

অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে

তবে এসব অভিযোগের বিষয়ে বিজয় বা তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে কারা প্রকৃতপক্ষে জড়িত—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

অভিযোগকারী জসিমের দাবি, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের বিরুদ্ধে পুনরায় হামলা, ভয়ভীতি বা মিথ্যা মামলায় হয়রানির আশঙ্কাও করছেন তারা।

এ অবস্থায় অভিযোগটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জসিম।

এখন দেখার বিষয়, পল্লবী থানা পুলিশ অভিযোগটি কীভাবে তদন্ত করে এবং তদন্তে হামলা, ভাঙচুর, লুটপাট ও অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের কতটা সত্যতা পাওয়া যায়।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728