ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র এবং দুই লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।
সোমবার সংবাদ সম্মেলন করে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন কমিশন সচিব আখতার আহমেদ। ইসি সূত্রে জানা গেছে, দেশের ৩০০ সংসদীয় আসনে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ চূড়ান্ত করতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের যাচাই-বাছাই শেষে তালিকাটি প্রস্তুত করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, এবার ভোটারদের সুষ্ঠু ও নিরাপদভাবে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। পাশাপাশি নারী ভোটারদের সুবিধার্থে আলাদা বুথ ও পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থাও থাকবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

