1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘বুনিয়া সোহেল’ গ্রেফতার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 30-11-2025 ইং
  • 9778 বার পঠিত
ad728

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে ৩৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল (৪০)কে আহত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী পুলিশ। পরে তাকে চিকিৎসা সহায়তা দেওয়ার পর গ্রেফতার দেখানো হয়।

রোববার সেনাসূত্র জানায়, শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাতটায় শেরেবাংলা আর্মি ক্যাম্পে তথ্য আসে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলকে জেনেভা ক্যাম্প এলাকায় গণপিটুনি দিচ্ছে। খবর পেয়ে তিনটি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই সোহেল এলাকা ছাড়তে চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালালে তাকে ক্যাম্পের ভেতর থেকে উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে হেফাজতে নেওয়া হয়।

এরপর পৃথক অভিযানে সোহেলের দুই সহযোগীকে আটক করে সেনাবাহিনী। তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি দুইটি পিস্তল এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্রগুলো তাদের নিয়ন্ত্রণে থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সোহেল তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা করার প্রস্তুতি চলছে। একইসঙ্গে জেনেভা ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে অভিযান আরও জোরদার করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728