দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন রাজনৈতিক অঙ্গনে এমন জল্পনা-কল্পনার মধ্যে ক্ষমতাসীন দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা বৈঠক করলেন। বৈঠকে দলের রাষ্ট্রপতি পদের মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধানের ওপর ন্যস্ত করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাতে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে রাত আটটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই সভা শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সালাহউদ্দিন আহমদ।
এ জাতীয় আরো খবর..