1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

চিকিৎসা ও ব্যাংকিংয়ে পাবেন অগ্রাধিকার: প্রবাসীদের জন্য সুখবর দিলেন নুর

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 10340 বার পঠিত
ad728

চলতি মাসের শেষদিকে রেমিট্যান্স যুদ্ধা প্রবাসীদের জন্য বহুল প্রতীক্ষিত ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, এই বিশেষ ‘প্রবাসী কার্ড’টি দেখতে সাধারণ এটিএম কার্ডের মতো হবে। এর মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে বিভিন্ন সরকারি সেবা গ্রহণে বিশেষ সুবিধা ভোগ করবেন।

তিনি আরও জানান, দেশে ফিরে প্রবাসীরা সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গেলেও এই কার্ড প্রদর্শন করে অগ্রাধিকার পাবেন। সরকার প্রবাসীদের অবদানকে মূল্যায়ন করতেই এমন উদ্যোগ গ্রহণ করছে।

মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক অনুদান তুলে দেন অতিথিরা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..