1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১৪৫

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 28-11-2025 ইং
  • 9840 বার পঠিত
ad728

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এলাকায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে কয়েকদিনের টানা বর্ষণ পাহাড়ি ঢলে সৃষ্টি হওয়া বন্যা ধীরে ধীরে কমতে শুরু করলেওপানি নামার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ অঞ্চলে বিপর্যয়ের ভয়াবহ চিত্র স্পষ্ট হয়ে উঠছে।

স্থানীয় সময় শুক্রবার দেশটির দুর্যোগ প্রতিরোধ প্রশমন বিভাগ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের ১২টি প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ১২ লাখেরও বেশি পরিবার এবং ৩৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত স্থানীয় প্রশাসন জানায়, বন্যায় হাজার হাজার ঘরবাড়ি, সড়ক, সেতু কৃষিজমি ধ্বংস হয়েছে। বহু এলাকা এখনো কাদামাটি ধ্বংসস্তূপে ঢাকা, যার কারণে উদ্ধার পুনর্গঠন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ঘরবাড়ি ভেসে যাওয়ায় বহু মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হয়েছে।

রেসকিউ টিম জানায়, পানির স্রোত এতটাই তীব্র ছিল যে অনেক এলাকায় মানুষ ঘর থেকে বের হওয়ার সুযোগও পায়নি। এখনো বহু এলাকা প্রবেশযোগ্য নয়, ফলে নিখোঁজদের সন্ধান সাহায্য পৌঁছাতে সময় লাগছে।

থাই সরকার জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী, নৌবাহিনী রেসকিউ ইউনিটকে উদ্ধারকাজে নিয়োজিত করেছে। ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য, পরিষ্কার পানি, ওষুধ এবং জরুরি সামগ্রী বিতরণ করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728