1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

খালেদা জিয়াকে দেখতে গিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান: ইশরাক হোসেন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-11-2025 ইং
  • 9694 বার পঠিত
ad728

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে আহ্বান জানান তিনি।

ইশরাক হোসেন বলেন,

নেত্রী যখন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন, তখন হাসপাতালে জোর করে প্রবেশের চেষ্টা, নিষেধাজ্ঞা অমান্য করে নিয়ন্ত্রিত কক্ষে ঢুকে যাওয়া বা যত্রতত্র ভিড় তৈরি করা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ নয়। এমন আচরণ অনেক সময় ব্যক্তিগত প্রদর্শন বা ক্যামেরার সামনে উপস্থিতি নিশ্চিত করার উদ্দেশে করা হতে পারে, যা হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করে। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত করতে পারে এবং অন্য রোগীদের বিপদে ফেলতে পারে।

তিনি বলেন, ম্যাডামের চিকিৎসা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য সবাইকে শৃঙ্খলা মেনে চলার অনুরোধ করছি। অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলা হাসপাতালের পরিবেশকে প্রভাবিত করতে পারে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রতিদিনই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সেখানে ভিড় করছেন। এতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় কর্তৃপক্ষও দর্শনার্থীদের নিয়ন্ত্রিত উপস্থিতির অনুরোধ জানিয়েছে।

এদিকে দলের সিনিয়র নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা নিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্বেগ স্বাভাবিক হলেও হাসপাতালের নির্দেশনা মেনে চলা দায়িত্বশীল আচরণ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728