1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

তারেক রহমানের দেশে ফেরায় কোনো নিষেধাজ্ঞা নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 29-11-2025 ইং
  • 52696 বার পঠিত
ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো ধরনের বাধা বা নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কথা জানান।

পোস্টে শফিকুল আলম জানান, তার কাছে অনেকে জানতে চেয়েছেন, তারেক রহমানের দেশে ফেরায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ বা আপত্তি আছে কি না?

তাদের এই প্রশ্নের জবাবেই ফেসবুক পোস্টের মাধ্যমে প্রেস সচিব বলেন, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ নেই।

তিনি আরও উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রেস সচিবের এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের সম্ভাব্য ফেরাকে ঘিরে আলোচনাও নতুন করে তীব্র হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..