সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,
“নির্বাচন কমিশন যদি রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে সুষ্ঠু নির্বাচনের পথ অনেকটাই সুগম হবে।”
তিনি আরও বলেন,
“নির্বাচনের প্রতি ভোটারদের আস্থা ফেরাতে ইসিকে শক্ত অবস্থান নিতে হবে—নিরপেক্ষতা ও স্বচ্ছতার জায়গা থেকে সিদ্ধান্ত নিতে হবে।”
এ জাতীয় আরো খবর..