1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

না ফেরার দেশে ‘মহাভারত’-এর কর্ণ, অভিনেতা পঙ্কজ ধীর

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 15-10-2025 ইং
  • 23210 বার পঠিত
ad728

ভারতীয় টেলিভিশনের কিংবদন্তি ধারাবাহিক ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অভিনেতা পঙ্কজ ধীর আর নেই। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগে বুধবার (১৫ অক্টোবর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ‍প্রায় ৬৫ বছর।

পঙ্কজ ধীর ১৯৮৮ সালে সম্প্রচারিত বি.আর. চোপড়ার ‘মহাভারত’ ধারাবাহিকে কর্ণের ভূমিকায় অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তার বলিষ্ঠ কণ্ঠ, ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতি ও আবেগঘন অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে।

তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।

পঙ্কজ ধীর ছিলেন একজন সফল পরিচালকও। এছাড়া তার পুত্র নিকিতিন ধীর বলিউডের একজন অভিনেতা, যিনি 'চেন্নাই এক্সপ্রেস', 'শেরশাহ'-এর মতো ছবিতে কাজ করেছেন।

পঙ্কজ ধীরের পরিবার এখনো আনুষ্ঠানিকভাবে শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করেনি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728