গণ-অভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের দাবিগুলো মেনে নিয়ে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামায় জরুরি সংশোধন আনা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে উত্থাপিত দাবি ও প্রস্তাবগুলো বাস্তবতার নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন সর্বসম্মতভাবে সেগুলো গ্রহণ করে সনদে প্রয়োজনীয় সংশোধন এনেছে।”
সংশোধিত সনদে গণতান্ত্রিক শাসনব্যবস্থার পুনর্গঠন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, নির্বাচনব্যবস্থার সংস্কার এবং নাগরিক অধিকার সংরক্ষণের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
অধ্যাপক রীয়াজ জানান, সংশোধিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং তা কার্যকর করতে কমিশন একযোগে সব পক্ষের সঙ্গে কাজ করছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

