1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট, হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 5364 বার পঠিত
ad728

দাবি আদায়ের লক্ষ্যে ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট পালনের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ-ভারতের মধ্যকার সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

আজ রোববার (৩০ আগস্ট) সকাল থেকে ভারতের ‘হিলি এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন’-এর সদস্যরা এ ধর্মঘট পালন শুরু করেন। পশ্চিমবঙ্গের সোনামসজিদসহ অন্যান্য স্থলবন্দরের মতো হিলি স্থলবন্দরেও পণ্যের তালিকা সম্প্রসারণের মাধ্যমে সর্বপ্রকার পণ্য আমদানি-রপ্তানির অনুমোদন দেওয়ার দাবি জানান তারা।

ধর্মঘটের ঘোষণা দিয়ে ভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল বাংলাদেশের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে অভিযোগ করা হয়, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় হিলি দিয়ে পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। স্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী ধর্মঘটের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে হঠাৎ আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ভারত অংশে এলসির গম, ভুট্টা, ভূষি, ডাল ও পাথরবোঝাই অসংখ্য ভারতীয় ট্রাক আটকা পড়েছে। এ অচলাবস্থার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কায় পড়েছেন বাংলাদেশি আমদানিকারকরা।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..