রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
সোমবার ভোরে প্রতিষ্ঠানটির সামনে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ককটেল জাতীয় একটি ছোট বিস্ফোরক। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।”
তিনি আরও জানান, এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দায়ীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর সাময়িক সময়ের জন্য ব্যাংকের আশপাশে ভিড় ও আতঙ্ক সৃষ্টি হয়, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

