1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ঢাকা কলেজ শিক্ষার্থীদের বুলডোজার মিছিল পৌঁছালো ধানমন্ডি ৩২ এ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-11-2025 ইং
  • 59632 বার পঠিত
ad728

ঢাকা কলেজের সামনে থেকে শিক্ষার্থীদের একটি মিছিল সোমবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছেছে। মিছিলের উদ্দেশ্য ছিল ধানমন্ডি ৩২ নম্বরের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেওয়া

পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন শিক্ষার্থীরা। 

পরে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী, পুরো এলাকার নিয়ন্ত্রণ নেন তারা। সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে বুলডোজার ঢোকানোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ এবং টিয়ার শেল, লাঠিচার্জে উত্তেজনা ছড়ায় পুরো এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুলডোজার এবং শিক্ষার্থীরা একসঙ্গে ধানমন্ডি ৩২এর দিকে এগিয়ে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে এবং পরিস্থিতি নজরে রেখেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..